জান্নাতের পথে বাধা সৃষ্টি করে যে সব কাজ
জান্নাতের পথে বাধা সৃষ্টি করে যে সব কাজ
১. ঈমান না আনা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
ﻻ ﻳَﺪْﺧُﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺇِﻻ ﻣُﺆْﻣِﻦٌ
“ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে
না।” (বুখারী ও মুসলিম)
তিনি আরও বলেন,
ﻻ ﺗَﺪْﺧُﻠُﻮﺍ ﻥَ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﺣَﺘَّﻰ ﺗُﺆْﻣِﻨُﻮﺍ
“তোমরা ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ
করতে পারবেন না।” (সহীহ্ মুসলিম, হা/৫৪)
২. প্রতিবেশীকে কষ্ট দেয়া
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বলেছেন,
ﻻ ﻳَﺪْﺧُﻞُ ﺍﻟْﺠَﻨَّﺔَ ﻣَﻦْ ﻻ ﻳَﺄْﻣَﻦُ ﺟَﺎﺭُﻩُ ﺑَﻮَﺍﺋِﻘَﻪُ
“যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে
না সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ
মুসলিম/৪৬)
